কালকিনিতে প্রগতি সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
কালকিনি প্রতিনিধি: আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই,সবার মুখে হাসি ফুটাই। এই শ্লোগান কে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত প্রগতি সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় সাহেবরামপুর শাখা কার্যালয়ে রবিবার সকাল ১০ঘটিকায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব জাকির হোসেন।প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আসাদুজ্জামান জামাল মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধরণ সম্পাদিকা সুমি আক্তার, সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি মাষ্টার আবুল হাসেম,সহ-সভাপতি আলমামুন হাওলাদার, সুপ্রভা অধিকারী,মিম ইসলাম মেহেদী হাসান প্রমূখ ব্যক্তিবর্গ।